1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

বরিশাল বিভাগে ৩ লক্ষ ৭ হাজার ১২৪ জেলে পাবেন ভিজিএফের চাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

বরিশাল বিভাগে ৩ লক্ষ ৭ হাজার ১২৪ জেলে পাবেন ভিজিএফের চালশামীম আহমেদ :: ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে বরিশাল বিভাগের জেলেদের চাল দেবে সরকার। বিভাগের ৬ জেলায় ৩ লক্ষ ৭ হাজার ১২৪ জেলেকে সহায়তা দেয়ার কথা বলেছে মৎস্য অধিদপ্তর।

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে আজ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। সরকারি এ নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। নিষেধাজ্ঞার এ সময়কে ঘিরে বিভাগের ছয় জেলার জেলে পরিবারের জন্য ৬ হাজার ৯৪২.৪৮ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তর। ফলে প্রতি পরিবার ২০ কেজি করে চাল পাবে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ৬ জেলায় ইলিশ মাছ আহরণ করে এমন জেলের সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ১১৯ জন। এছাড়া জাটকা মাছ আহরণ করে এমন জেলের সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৮৯৯ জন। এই ৬ লক্ষ ৮৬ হাজার ১৮ জন জেলের মধ্যে ৩ লক্ষ ৭ হাজার ১২৪ জেলে পরিবার পাবে এই সহায়তা।

এদিকে বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৫১ হাজার ৭০০ জেলে পরিবারকে ১ হাজার ৩৪ মেট্রিক টন, পিরোজপুর জেলায় ১৭ হাজার ৭০০ জেলে পরিবারকে ৩৭৪ মেট্রিক টন, পটুয়াখালী জেলায় ৬৩ হাজার ৮০০ জেলে পরিবারকে এক হাজার ২৭৬ মেট্রিক টন, ভোলা জেলায় এক লাখ ৩২ হাজার জেলে পরিবারকে দুই হাজার ৬৪০ মেট্রিক টন, বরগুনা জেলায় ৩৭ হাজার ৭৪ জেলে পরিবারকে ৭৪১ মেট্রিক টন ও ঝালকাঠি জেলায় তিন হাজার ৮৫০ জেলে পরিবারের জন্য ৭৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে। প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা এসব চাল উপজেলা মৎস্য অফিসের তালিকাভুক্ত জেলেদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেবেন। সরকারের নানা পদক্ষেপের কারণে গত কয়েক বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।

উল্লেখ্য, গত বছর ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে ১ হাজার ২৬ টি, অভিযান পরিচালনা করেছে ২ হাজার ৫০৫ টি, আইন না মানায় মামলা করা হয় ১ হাজার ২৪৯টি, জেলে হাজতে প্রেরন করা হয় ১ হাজার ১৩৩ জনকে এবং জরিমানা করা হয় ২০ লক্ষ ৮২ হাজার টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ