1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ইলিশ ধরা বন্ধ

  • প্রকাশিত : শনিবার, ২ অক্টোবর, ২০২১

অনলাইন ডেস্ক::
রাজশাহীর পদ্মায় মা ইলিশ রক্ষায় ২৬ কিলোমিটার এলাকায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা করেছে। ৪ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বাঘা উপজেলা মৎস্য অফিস মা ইলিশের প্রজনন নিরাপদ করতে শনিবার সকালে এক মতবিনিময় সভায় মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ৪ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশের প্রজনন সময়। এ সময় ডিম ছাড়ার জন্য মা ইলিশ মিঠা পানিতে চলে আসে। মা ইলিশ নির্বিঘ্নে আসা-যাওয়া করার
জন্য ২২ দিনের এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া এই দিনে ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুদ সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ আদেশ বাস্তবায়ন করবে মৎস্য অফিস, বর্ডার গার্ড, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার সকালে উপজেলা হলরুমে আড়ানী, বাঘা, বাউসা, গড়গড়ি, মনিগ্রাম, বাজুবাঘা, চকরাজাপুর এলাকার প্রান্তিক পর্যায়ের জেলে ও জনপ্রতিধিদের নিয়ে জনসচেতনামূলক সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামের পরিচালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সদস্য মাসুদ রানা তিলু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ