1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সাময়িক স্থগিত পদ-পদবী

  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ ইং ০৭:০০ পিএম.
বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারকে তার পদসহ সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
‎গত ২২ জানুয়ারি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে “কুড়িগ্রামে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
‎রোববার (২৫ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে ওই প্রধান শিক্ষককে তার পদসহ সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাহামুদুল হাসান।
জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি সর্বোচ্চ ৩০২ টাকা নির্ধারিত থাকলেও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০০ টাকা আদায় করা হয়। একইভাবে ষষ্ঠ শ্রেণিতে সরকার নির্ধারিত সর্বোচ্চ ৫০০ টাকার পরিবর্তে এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে শাহাজাহান সরকার নামের এক অভিভাবক ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদায়কৃত সেশন ফি ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ, বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জামিনে থাকা, বিদ্যালয় প্রাঙ্গণে প্রাইভেট ও কোচিং বাণিজ্য পরিচালনা এবং প্রায় ৮০টি দোকানঘরের ভাড়া থেকে প্রাপ্ত অর্থের স্বচ্ছ হিসাব না রাখার মতো গুরুতর অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এসব কারণে তার প্রায় দুই বছর ধরে বেতন বন্ধ রয়েছে বলে জানা গেছে।
‎এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার বলেন, আজ (রবিবার) শুনানি ছিল। ইউএনও স্যার আমাকে সরে থাকতে বলেছেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো স্থগিতাদেশের চিঠি পাইনি।
উলিপুর‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহামুদুল হাসান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বৈঠক ডাকা হয়। বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তার নামে মামলা থাকায় দীর্ঘদিন ধরে বেতন বন্ধ রয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রধান শিক্ষকের পদসহ সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খুব দ্রুত বিদ্যালয়ে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ