1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামের চর রাজিবপুরে বিএনপিতে যোগ দেয়ার দুই দিনের মাথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রফিকুল ইসলামকে বিএনপিতে যোগ দেওয়ার মাত্র দুই দিনের মধ্যে গ্রেফতার করেছে চর রাজিবপুর থানা পুলিশ। তিনি কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপনের সময় বিএনপির আয়োজিত একটি অনুষ্ঠানে মোঃ রফিকুল ইসলামকে ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে দলের মধ্যে বরণ করা হয়। একই অনুষ্ঠানে চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ও আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী মোঃ মোশাররফ হোসেনসহ শতাধিক ব্যক্তি বিএনপিতে যোগ দেন। এই ঘটনায় চর রাজিবপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।
তবে, কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার মুঠোফোনে বলেন, “বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন। রফিকুল ইসলাম সেখানে ছিলেন কি না বা তিনি আগে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে আমাদের কাছে নিশ্চিত তথ্য নেই।”
অন্যদিকে, চর রাজিবপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ গোলাম মোস্তফা জানান, রফিকুল ইসলামকে জামায়াতে ইসলামীর চর রাজিবপুর উপজেলা কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে ১৮ ডিসেম্বর রাতে থানায় আনা হয় এবং পরবর্তীতে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয় দিবসের মতো সংবেদনশীল সময়ে রাজনৈতিক দল পরিবর্তন ও জনসমাগম ঘটার কারণে চর রাজিবপুরের রাজনৈতিক পরিবেশ এখন উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ