1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রস্তুত; কুড়িগ্রামে রিজভী

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ইং ০৭:০০ পিএম.
বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যয়কর সংকট তৈরি না হলে, সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (০৫ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা শহরের সরদার পাড়ায় নিজ বাসভবনের কাছে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
এর আগে শুক্রবার সকালে কুড়িগ্রাম পৌঁছান রিজভী। নিজ এলাকার সরদারপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
খালেদা জিয়ার বিদেশ যাওয়া এবং তারেক রহমানের এখনও দেশে ফিরে না আসার ইস্যু নির্বাচন অনুষ্ঠানে প্রভাব ফেলতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে রুহুল কবির রিজভী বলেন, ‘এই মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, তার সুস্থতা আমাদের কাছে মুখ্য। বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যস্তকর সংকট তৈরি না হলে, যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছে, রমজানের আগে নির্বাচন; বিএনপি তাতে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ব্যাপারে বিএনপি এখনও অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ।’
খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার কোনও ধরনের নির্যাতন খালেদা জিয়াকে দমাতে পারেনি। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অন্যায়, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেছেন। এরপরও তিনি হাসিনার জালিয়াতির নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিলেন। দেশের পক্ষে থাকলে, জনগণের পক্ষে থাকলে আল্লাহ তাকে সম্মানিত করেন। আজকে তিনি রোগাক্রান্ত, সংকটাপন্ন, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। দেশের প্রতিটি শ্রেণিপেশার মানুষ আল্লাহর কাছে তার সুস্থতার জন্য কাঁদছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায় তার জন্য বার্তা পাঠাচ্ছে।’
সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় রিজভী বলেন, ‘আজ যেন সারা বাংলাদেশের আকাশ কাঁদছে, বাতাসে যেন রোনাজারি, নদীর স্রোতের মধ্যে যেন সেই আকুলতা আমরা শুনতে পাচ্ছি। সারা দেশের মানুষ যেভাবে দোয়া করছে, তাতে আল্লাহ নিশ্চয় দেশনেত্রীকে সুস্থতা দান করবেন।’
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রশ্নে রিজভী বলেন, ‘যার মা কঠিন অসুস্থ অবস্থায়, যার চিকিৎসা দরকার, তিনি (তারেক রহমান) এখন সেটা নিয়ে ভাববেন নাকি অন্য কিছু ভাববেন? এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সব কিছু বিবেচনা করে তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আসা মনে করবেন ঠিক সেই সময়ে তিনি আসবেন। এই সিদ্ধান্তটা তার।’
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ