1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

ছাত্রাবাস থেকে কুড়িগ্রাম পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে মৃত্যুঞ্জয় (২৪) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড় এলাকায় অর্ণব ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন বলে জানায় পুলিশ।
নিহত মৃত্যুঞ্জয় কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।
স্থানীয় ও পুলিশ জানায়, দুই বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন মৃত্যুঞ্জয়। তবে শ্বশুরবাড়ির লোকজন এ বিয়ে মেনে নেননি। নিহতের শাশুড়ি আইনজীবী হওয়ায় বিষয়টি পরবর্তীতে আইনি জটিলতায় গড়ায়। শেষ পর্যন্ত মেয়েকে তালাকের মাধ্যমে ফেরত নেয়া হয়। ওই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মৃত্যুঞ্জয়।
অর্ণব ছাত্রাবাসের কন্ট্রোলার আরিফুল ইসলাম জানান, পলিটেকনিকের পরীক্ষা শেষ হওয়ায় গত বৃহস্পতিবার অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে যায়। ছাত্রাবাসে কেবল তিনজন ছিলেন। দুপুরে আরেক ছাত্র নাদিম ওয়াজেদ তাকে খাওয়ার জন্য ডাকলেও সাড়া না পেয়ে ঘুমিয়ে আছে ভেবে ফিরে যান। পরে তিনি (আরিফুল) প্রশিক্ষণ শেষে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। একপর্যায়ে জানালা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর ছাত্রাবাসের মালিক ও পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা খুলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ