1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপন্ন ও বিরল প্রজাতির শকুন উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। প্রচণ্ড শীতের কারণে দুর্বল হয়ে পড়া বিশাল আকৃতির শকুনটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের নজরে আসে। বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় পাখিটিকে প্রথম দেখতে পান এলাকাবাসী।
খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী শিশু-কিশোরসহ স্থানীয় মানুষের ভিড় জমে যায় শকুনটি এক নজর দেখার জন্য। অনেকেই মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
স্থানীয় জাহাঙ্গীর রহমান জানান, তিনি প্রথম বাঁশঝাড়ে শকুনটিকে দেখতে পান। দুর্বলতার কারণে উড়তে না পারায় কাছে গিয়ে সহজেই সেটিকে ধরতে সক্ষম হন। পরে পাখিটিকে নিরাপদ স্থানে নিয়ে রাখা হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে যাওয়া হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলারা আকতার জানান, “উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির শকুনটিকে প্রাণিসম্পদ কর্মকর্তা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। পরে সুস্থতা নিশ্চিত করে পাখিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ