1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

শীতের তীব্রতায় কুড়িগ্রামের জনপদ, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
ছবি লোড হচ্ছে.........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ ইং ১২:০১ পিএম.
শীত জেঁকে বসেছে কুড়িগ্রামে। এ জেলায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। মঙ্গলবার (০২ ডিসেম্বর) ভোর ৬টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর এলাকার ঘোড়া গাড়িচালক মোঃ জলিল মিয়া (৬০) বলেন, ঠান্ডা দিন দিন বাড়ছে। বাতাস ও ঘন কুয়াশার কারণে গাড়ি চালাইতে খুব কষ্ট হচ্ছে। হাত-পা বরফ হয়ে আসে।
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছ ইউনিয়নের কৃষিশ্রমিক মোঃ আব্দুল কাদের (৫৫) বলেন, এখন আমন ধানের কাজের মৌসুম। কিন্তু সকালে যে ঠান্ডা থাকে—তাতে ঘর থেকে বের হওয়া খুবই কঠিন। কাজ না করলে তো সংসার চলবে না। তাই কাজ করার জন্য বের হইছি।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বলেন, ৯টি উপজেলাতে ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল কেনা হচ্ছে। তা তালিকা করে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার ভোরে কুড়িগ্রাম জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ