1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
ছবি লোড হচ্ছে............

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৪৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। মনাকষা বিওপি সদস্যরা গতকাল বুধবার সকালে এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম দিয়ে নেশা জাতীয় ট্যাবলেট পাচার হওয়ার তথ্য পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে মনাকষা বিওপির টহলদল সকাল ৭টার দিকে মোটরসাইকেলযোগে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আসতে দেখে তাকে থামানোর সংকেত দেয় এবং এসময় মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে উক্ত ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

ট্যাবলেট মূলত ব্যথানাশক ঔষধ হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেট এবং মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে। ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সদস্যরা সদা সতর্ক অবস্থায় রয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ