1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

নাশকতা বিরোধী অভিযানে কুড়িগ্রামে গত ৭২ ঘন্টায় গ্রেফতার ৫১

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
ছবি লোড হচ্ছে................
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ইং ১২:০১ পিএম.
তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত তিন দিনে (৭২ ঘণ্টায়) মোট গ্রেফতার হয়েছেন ৫১ জন।
কুড়িগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, আগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, নাগেশ্বরীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য লিটন মিয়া (৩০), কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম (৪২), ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২)।
এ ছাড়া গ্রেফতার হয়েছেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন পোদ্দার (৩৭), রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়ন যুবলীগ সভাপতি জহির উদ্দিন (৪০), নাগেশ্বরীর মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) এবং রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া (৪৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলম বলেন, তথাকথিত লকডাউনের সুযোগ নিয়ে নাশকতা ও সহিংসতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জেলার বিভিন্ন থানায় গত তিন দিনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানায় নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ