1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত) পরিবারের মাঝে চেক হস্তান্তর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
ছবি লোড হচ্ছে.........

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে গতকাল (২৩ অক্টোবর) বৃহস্পতি দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় কনফারেন্স রুমে সড়ক দূর্ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক (ইন্জি:) শাহজামান হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জানা যায় , নিরাপদ ও উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা একটি কল্যাণ রাষ্ট্রের অন্যতম নিয়ামক। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনের প্রয়োগ ও আইন মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

সড়কে নিরাপত্তা নিশ্চিতে যথাযথভাবে প্রশিক্ষিত শিক্ষার্থী ও যুবসমাজের কার্যকর অংশগ্রহণ সড়কে দুর্ঘটনা, বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুল মাতিন,জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সেন্টু, বিআরটিএ মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরু, বিআরটিএ মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ আবু হুজাইফা প্রমুখ।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত ১৬ জন পরিবারের মধ্যে এক এক করে প্রতি পরিবারের মাঝে পাঁচ লক্ষ করে টাকার চেক হাতে তুলে দেন। নিহত গুলোর নাম হল: ইসমাইল আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর, তহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর, ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর, আজগার আলী, গোমস্তাপুর, ইসমাইল হোসেন, গোমস্তাপুর, কামরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর, সাবিকুন নাহার সোনা, চাঁপাইনবাবগঞ্জ সদর, আশানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজ্জাক আলী খুদু, শিবগঞ্জ, জামিরুল হক, শিবগঞ্জ, ফানু, শিবগঞ্জ, সাদ্দাম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর, শরিফ হারুন, কাবীর হুসেন, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ