1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে আঃলীগ নেতার উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্ব নিয়ে বিতর্ক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ইং ১২:০১ এএম.
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম বাবুর উপজেলা ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি দলীয় প্রভাব খাটিয়ে এ পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
জানা যায়, উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত ‘বিনোদন স্টুডিও’ নামে একটি সুপরিচিত প্রতিষ্ঠান পরিচালনা করেন শরিফুল ইসলাম বাবু। দীর্ঘদিন ধরে তিনি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা করে আসছেন। অথচ ডিজিটাল সেন্টারের মতো একটি জনসেবামূলক পদে রাজনৈতিক প্রভাবের কারণে অন্য যোগ্য প্রার্থীরা উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া নাশকতা মামলায় শরিফুল ইসলাম বাবু গ্রেফতার হন। কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। জামিনের পরও তিনি পূর্বের মতোই ডিজিটাল সেন্টারের দায়িত্ব পালন করছেন, যা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “আমি এখানে নতুন এসেছি, গতকাল ছিলো আমার প্রথম কর্মদিবস। তবে বিষয়টি আমি দেখবো।”
এদিকে স্থানীয় সচেতনমহলের দাবি, ডিজিটাল সেন্টারের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেন দলীয় প্রভাব ও স্বার্থের ঊর্ধ্বে থেকে স্বচ্ছ ও ন্যায্যভাবে পরিচালিত হয়—এটাই এখন সময়ের দাবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ