1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ ইং ১০:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বিয়ের ৩ সপ্তাহের মাথায় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার কলেজ পাড়ার ভাড়া বাসা থেকে বিজলী খাতুন (২৮) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ দিন আগে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বেলাল হোসেনের মেয়ে বিজলী বেগমের সাথে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই গ্রামের রুবেল হোসেনের বিয়ে হয়। রুবেলের আগের বিয়ের বিষয়টি গোপন রেখে ভূরুঙ্গামারী সদরে বাসা ভাড়া করে দ্বিতীয় বউকে নিয়ে বসবাস শুরু করে। কিন্তু এতে বাঁধসাধে রুবেলের প্রথম স্ত্রী।
প্রথম বিয়ের খবর জানাজানি হলে ওই নববধূর সাথে রুবেলের কলহ শুরু হয়। এক পর্যায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে কোন এক সময়ে ঘরের পাখার সাথে উড়না পেঁচিয়ে বিজলী আত্মহত্যা করে।
পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় রুবেলকে আটক করেছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, মৃত ওই নববধূর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ