1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারী ঘাটে দেরিতে নৌকা ছাড়ায় সংঘর্ষে আহত ৫

  • প্রকাশিত : শুক্রবার, ৬ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে...............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ ইং ১০:০১ পিএম.
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় নৌকা দেরিতে ছাড়ায় যাত্রী, ইজারাদারের লোকজন ও নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (০৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ফুলুয়ারচর নৌকা ঘাটে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- ঘাটের টিকিট মাস্টার আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম৷ এছাড়া আহত যাত্রীদের নাম জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন ২ জন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয়রা ও নৌ ঘাট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে ফুলুয়ারচর নৌকা ঘাটে নৌকা ছাড়াকে কেন্দ্র করে ঈদে ঘরমুখো যাত্রী, ইজারাদের লোকজন ও নৌকা মাঝিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই যাত্রী এবং ঘাটের টিকিট মাস্টারসহ ৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, আহত অবস্থায় ৩ ব্যক্তিকে হাসপাতালে আনেন। এদের মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘাটের দায়িত্বে নিয়োজিত নাছির উদ্দীন বলেন, সকালে কয়েকজন যাত্রী কুড়িগ্রাম যাওয়ার জন্য আসে, পরে সিরিয়াল অনুযায়ী সকাল সাড়ে ৭টায় নৌকা ছাড়ার সময় ছিল। কিন্তু ওই যাত্রীরা নির্ধারিত সময়ের আগে যেতে বলেন নৌকার মাঝিকে এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
তিনি আরও বলেন, ওই যাত্রীরা পেশায় রাজমিস্ত্রী হওয়ায় তাদের হাতে থাকা সরঞ্জাম দিয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এসময় ঘাটের টিকিট মাস্টার আমিনুল ইসলাম, শফিকুল ও রফিকুল আহত হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, নৌকার যাত্রী-ঘাট ইজারাদারের লোকজনসহ প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে নৌকার মাঝিসহ যাত্রীদের মারামারি হয়েছিল। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
তিনি আরও বলেন, এসময় কয়েকজন আহত হয়েছেন বলে সংবাদ পেয়েছি। এ ঘটনায় উভয় পক্ষের মধ্য মীমাংসা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ