1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

ঈদুল আজহায় ফেরি সুবিধা বঞ্চিত ব্রহ্মপুত্র পাড়ি দেয়া যাত্রীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে.................
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ ইং ০৫:০০ পিএম.
পবিত্র ঈদুল আজহায় রৌমারী-চিলমারী রুটে ফেরি সুবিধা পাচ্ছেন না ব্রহ্মপুত্র নদের নৌপথের যাত্রীরা। ফলে নানা ভোগান্তি আর বাড়তি খরচ করতে হচ্ছে ঘরে ফেরা মানুষের। দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ফেরি চালুর ১২ দিনের মাথায় ফের বন্ধ হয়ে যায়।
অপরদিকে, ফেরি বন্ধ থাকায় ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। বৃহস্পতিবার সকালে বাড়তি ভাড়া চাওয়ায় চিলমারীর রমনা ঘাটে নৌকা মালিকের সঙ্গে কয়েকজন যাত্রীর বাকবিতণ্ডা হয়। এতে তিন নৌকা যাত্রী আহত হন বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে গত বছর ২৩ ডিসেম্বর নাব্যতা সংকটের কারণে ওই পথে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ। এরপর ২২ মে ব্রহ্মপুত্র নদের পানি বাড়লে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ফেরি চালুর ১২ দিন পরই বুধবার (৪ জুন) রৌমারীর ফলুয়ার চর ঘাটের রাস্তা তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
রৌমারী ঘাট দিয়ে চিলমারী যাওয়া নৌকার যাত্রী আলমগীর হোসেন ও মোজাফ্ফর আলী জানান, রৌমারী থেকে চিলমারী ঘাটের নৌকা ভাড়া ১০০ টাকা। কিন্তু ঈদকে সামনে রেখে বাড়তি ৫০-১০০ টাকা করে নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়ার কোনো রশিদও দিচ্ছে না। প্রতিবাদ করলে তারা উল্টো খারাপ আচরণ করে।
এ বিষয়ে চিলমারী রমনা ঘাটের চেইন মাস্টার সিদ্দিক আলীর সঙ্গে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুই তীরের ঘাট ডুবে গেছে। আমরা চিলমারী-রৌমারী ঘাটে শুষ্ক মৌসুমে পানি কম থাকলে একটি, পানি বৃদ্ধি পেলে আরেকটি ঘাট তৈরির প্রস্তাব দিয়েছি। এছাড়া নাইট নেভিগেশন করা হলে রাতেও ফেরি চলবে। এতে যাত্রী ও যানবাহন পারাপারে সুবিধা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ