1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

অবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে স্কুল থেকে পশুর হাট সরালেন বিএনপি নেত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ছবি লোড হচ্ছে...........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ০৪ জুন ২০২৫ ইং ০৭:০৭ পিএম.
কোরবানি উপলক্ষে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানোর ঘটনায় সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট সরিয়ে অন্যত্র নিয়েছেন হাটের দায়িত্বে থাকা বিএনপির সেই নেত্রী জেয়ারা খাতুন রোজি।
বুধবার (০৪ জুন) চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের পরিবর্তে চিলমারী মাটিকাটা-হরিপুর সড়কে হাট বসানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (০৩ জুন) হাট ইজারাদারের দায়িত্বে থাকা বিএনপির উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রুজিকে সেনাবাহিনীর ক্যাম্পে তলব করেন কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আহাদ।
মেজর আহাদ জানান, স্কুল মাঠে হাট বসানোর অভিযোগ আসার পর আমরা সরাসরি খোঁজ নিয়েছি। ওখানে হাট করার জন্য প্রশাসন কোনো অনুমতি দেয়নি। ওনার ভাইয়ের নামে স্থানীয় থানাহাট বাজার ইজারা নেয়া আছে। কিন্তু ওই বাজারটা পশুর হাটের সঙ্গে সংশ্লিষ্ট না। বাজার থেকে মোটামুটি হাফ কিলো দূরে যার কারণে কোনোভাবে স্কুল মাঠে ওনারা করতে পারে না। এটা আমরা ওনাকে (বিএনপি নেত্রী) ডেকে না করে দিয়েছি।
তিনি আরও জানান, আশা করি তিনি এটা আর করবেন না। স্কুল মাঠ ছাড়া অন্য কোথাও যদি স্থানীয় প্রশাসন তাকে অনুমতি দেয় সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে হাট করতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ