1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রাম সীমান্তে মধ্যেরাতে আবারও বিএসএফের পুশইন ৯

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে...............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ইং ০৫:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা সীমান্ত দিয়ে মধ্যে রাতে ৯ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৮ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩ এর পাশে এ ঘটনা ঘটে। পরে সীমানা পিলারের ৮০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে পুলিশে দেয় বিজিবি।
আটককৃতরা হলেন ফুলবাড়ী উপজেলার বজরের খামার এলাকার ইসমাইল হোসেনের ছেলে বাহাদুর ইসলাম, আব্দুল হকের মেয়ে আমিরন বেগম, নচিয়তুল্লাহর মেয়ে মিনা বেগম, ওবায়দুল ইসলামের মেয়ে রুমি খাতুন, মোজাম্মেল হকের ছেলে আপেল মিয়া, আপেল মিয়ার ছেলে হৃদয় ইসলাম, আমিনুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ, জয়নাল আবেদীনের মেয়ে জুই আক্তার ও মীম আক্তার।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ছালাম জানান, বৃহস্পতিবার দুপর ২টায় নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি জিডি (ডায়েরি) করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ