1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রাম সীমান্তে পুশইনে ব্যর্থ বিএসএফ ককটেল ফাটিয়ে বিদায়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ইং ১২:০১ এএম.
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা সীমান্তে কয়েকজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধায় বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের নিয়ে ফিরে যায়।
বুধবার (২৮ মে) রাত আনুমানিক ৯টা ৫০মিনিটে উপজলার রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
রৌমারী সদর ইউনিয়নের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের গাভগাছের কাছে দিয়ে ভারতের আসাম রাজ্যের শাহাপাড়া বিওপির বিএসএফ কিছু নাগরিকদের ধরে এনে পুশইন করার দৃশ্য দেখে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাবাসী চিৎকার করছিল।
পরে আর পুশইন করতে না পেরে ককটেল বিস্ফোরণ করে চলে যায় বিএসএফ।
তিনি আরও বলেন, পুশইনে ব্যর্থ হলেও হয়তোবা রাতে যে কোনো সময় সীমান্ত দিয়ে পুশইন করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিতে পারে।
চান্দারচর সীমান্তের স্থানীয় বাসিন্দা মামুন বলেন, সীমান্তে হঠাৎ বিকট শব্দ হয়। পরে ঘর থেকে বের হয়ে দেখি সাদা ধোঁয়া উঠছে। গ্রামের আশপাশের লোকজন ছুটে এসে সীমান্তে জড়ো হয়েছিল। পরে দেখতে পাই সীমান্তের ওপারে বিএসএফ কিছু নাগরিকদের এনে তাদের রাস্তা রেখেছে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিজিবি সদস্যরা এসে আমাদের সীমান্ত এলাকায় না থাকার জন্য অনুরোধ করলে পরে আমরা বাড়ি চলে যাই।
রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা বলেন, আমাদের বিজিবির টহল সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তের ওপারে বিএসএফের কয়েকটি গাড়ি এসে কাঁটাতারের কাছে দাঁড়ানো ছিল। এ নিয়ে বাংলাদেশের গ্রামবাসী হৈ-হুল্লোড় করে। তবে পুশইনের মতো কোনও ঘটনা নয়। এ ছাড়া বিএসএফ ককটেল বিস্ফোরণ করেনি।
তিনি আরও বলেন, আমরা সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা ডিউটি করছি। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ