1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কু‌ড়িগ্রা‌মের সীমান্তে আবারও ৩৭ জন‌কে পুশইন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ইং ০৫:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট, বাবুরহাট ও কেদার সীমান্ত দিয়ে আরও ২৩ জন নারী ও পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার তিনটি সীমান্ত এলাকা দিয়ে তা‌দের‌ পুশইন করা হয়। পরে ওই তিন সীমান্ত এলাকার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
তবে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসব নাগ‌রিকদের বিজিবি কেদার, সোনাহাট ও বাবুরহাট ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক।
সোনাহাট সীমান্ত দিয়ে ছয়জন পুরুষ, তিনজন নারী, বাবুরহাট সীমান্ত দিয়ে ছয়জন পুরুষ ও দুজন নারী এবং কচাকাটা থানার কেদার সীমান্ত দিয়ে চারজন পুরুষ ও দুজন নারীকে পুশইন করা হয়েছে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক জানান, জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিনটি সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে। তাদের আটক করেছে বিজিবি। তবে পুশইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার ভোরে জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এ ঘটনায় বড়াইবাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা চলছে। আর পুশইন করা ওই ১৪ জন ভারতীয় নাগরিক। দুপু‌রে বি‌জি‌বির পক্ষ থে‌কে পতাকা বৈঠ‌কের উদ্যোগ নেওয়া হ‌লেও এতে রা‌জি হয়‌নি বিএসএফ।
জামালপুর-৩৫ বি‌জি‌বি ব্যাটালিয়‌নের কমা‌ন্ডিং অ‌ফিসার (সিও) হাসানুর রহমান ব‌লেন, পতাকা বৈঠ‌কের কথা থাক‌লেও সে‌টি হয়‌নি। আটক ১৪ জন‌কে বড়াইবা‌ড়ি ক্যাম্পে রাখা হ‌য়ে‌ছে। তারা মূলত কোন দে‌শের নাগ‌রিক তা যাচাই-বাছাই ক‌রে পরবর্তী‌তে আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ