1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টায় ৩ জনের জেল

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে..........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ২০ মে ২০২৫ ইং ০৬:০০ পিএম.
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগে কসাইসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করে ৮০ কেজি মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২০ মে) উপজেলার কিশামত তবকপুর গ্রামে অভিযান চালিয়ে এ আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে পল্লি পশু চিকিৎসক আজিমনুর রহমানকে (৪২) তিন মাসের কারাদণ্ড ও পশ্চিম শিববাড়ি এলাকার জসিম উদ্দিনকে (২৮) দুই মাসের কারাদণ্ড ও উলিপুর পৌরসভার একতাপাড়া এলাকার কসাই শাহ আলম ওরফে নাদুকে (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার তবকপুর গ্রামের সৌরভ কুমার পালের (৩২) একটি গরু গর্ভকালীন জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তিনি পল্লি পশু চিকিৎসককে ফোন করেন। চিকিৎসক গিয়ে ওই গরুটির সিজার করে বাছুর প্রসব করান। এসময় গরুটি অসুস্থ হয়ে পড়লে বিক্রির জন্য ওই পল্লি চিকিৎসক মালিকের সঙ্গে চুক্তি করে কসাই ডেকে বিক্রি করে দেন। পরে উলিপুর পৌরসভার একতাপাড়া এলাকার কসাই শাহ আলম নাদু সে মাংস নিয়ে আসার সময় এলাকাবাসী তাকে আটক করে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে ৮০ কেজি মাংস জব্দ করেন। পরে আদালত পরিচালনা করে দুই পল্লি চিকিৎসক ও এক কসাইকে কারাদণ্ড দেন।
তবকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুশান্ত মণ্ডল জানান, প্রসবকালীন সময়ে গরুটি অসুস্থ হয়ে পড়লে পল্লি পশু চিকিৎসক কসাইয়ের সহায়তায় জবাই করে। অসুস্থ গরু জবাই করার অপরাধে এলাকাবাসী তাদের আটক করে প্রশাসনের হাতে তুলে দেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, অভিযোগের পর অসুস্থ গরু জবাই করার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, বিক্রির জন্য মাংস নিয়ে যাওয়ার সময় কসাইসহ দুই পল্লি পশু চিকিৎসককে আটক করা হয়। পরে আদালত পরিচালনা করে দুই পল্লি পশু চিকিৎসকসহ তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ