1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

ভারতের প্রধানমন্ত্রীর হুমকির জবাবে পাকিস্তানের সতর্কবার্তা

  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে...............
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক কলম
বুধবার, ১৪ মে ২০২৫ , ১০:৫০ পিএম

কাশমীরের পেহেলগাম ইস্যুতে দুই সপ্তাহের বেশি উত্তেজনা ও সংঘাতের পর ভারত-পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে আবারও হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজনে আবারও পাকিস্তানের সীমানায় হামলা চালাবে ভারত।

মোদির এমন হুমকির পর পাল্টা সতর্কবার্তা দিয়েছে পাকিস্তানও। ১৩ই মে মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের ওপর ভবিষ্যতের যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে।

সোমবার মোদি তার ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের ওপর আবার কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে সীমান্তে ‘সন্ত্রাসীদের আস্তানায়’ আবারও হামলা চালাবে ভারত। এ ক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে লাভ হবে না। মোদির এই মন্তব্যের পর মঙ্গলবার এর প্রতিবাদ জানায় ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির ভাষণের সমালোচনা করে বলেছে, মোদির বক্তব্য উসকানিমূলক। যখন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে, তখন ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকেই নির্দেশ করে। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। কিন্তু ভবিষ্যতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে- প্রতিঘাত তত কঠিন হবে।

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, পাইলটদের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না। ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে পাকিস্তান অঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থায় রয়েছে। পাকিস্তানি সাহসী সেনারা জানে কীভাবে দেশের সম্মান রক্ষা করতে হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে, হামলায় জড়িত থাকার কথা অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ