1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

বীজ আলুর মূল্য বৃদ্ধির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে..................
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ০৪ মে ২০২৫ ইং ০৫:০৫ পিএম.
কুড়িগ্রামে আলু বীজের দাম বৃদ্ধি ও লোকসানের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কৃষকেরা। সংবাদ সম্মেলন শেষে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বরাবর একটি স্মারকলিপি জমা দেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির চাষিরা।
রোববার (৪ মে) দুপুরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসের সামনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে দাবি আদায়ে চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মো. কামরুজ্জামান জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর আওতাভুক্ত কুড়িগ্রাম জোনের বীজ আলু উৎপাদনকারী চুক্তিভিত্তিক চাষিরা বিগত ১০ বছর যাবৎ বিএডিসিকে চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান করে আসছে। গত বছর আলুর বীজ বিএডিসি থেকে প্রতি কেজি গ্রেড ভেদে দাম নির্ধারিত ছিল ৪৫/৪৬ টাকা। বিক্রি দাম নির্ধারণ করা হয়েছিল গ্রেড ভেদে ৩৩/৩৪/৩৫ টাকা।
এ বছর বিএডিসি থেকে প্রতি কেজি বীজের ক্রয় মূল্য ছিল ৫৮/৬২/৭২ টাকা দরে। ক্রয়কৃত বীজ আলু রোপন, লেবার, সার-সেচ, কীটনাশক ও অন্যান্য খরচ মিলে প্রতি কেজি বীজ উৎপাদন করতে খরচ হচ্ছে প্রায় ৩০ টাকা।
চাষিরা আরও বলেন উৎপাদিত সব আলু বীজ হিসাবে গন্য করা হয় না। অনেক আলু বাদ পরে। এছাড়া আলুর উৎপাদন খরচ বেশি লাগে এবং বীজ আলু একর প্রতি খাওয়া আলু থেকে প্রায় ৯০ মন কম উৎপাদন হয়।
সব মিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গ্রেড ভিত্তিক উৎপাদিত প্রতি কেজি আলু বীজের দাম এ বছর নির্ধারণ করেছে ২৬/২৮ টাকা। যা উৎপাদন খরচের তুলনায় কম এবং চুক্তিভিত্তিক বীজ আলু প্রদানকারী চাষীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। যা চাষিদের পক্ষে উক্ত ক্ষতি পুষিয়ে উঠা কোনোভাবেই সম্ভব নয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএডিসি কতৃপক্ষকে প্রতি কেজি বীজ আলুর দাম ৪০ টাকা কেজি নির্ধারন করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মো. আব্দর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, লুৎফর রহমানসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চাষিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ