1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে বাসর রাতেই বরের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫
ছবি লোড হচ্ছে................
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ০৩ মে ২০২৫ ইং ১১:৫৯ এএম.
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বিয়ের রাতেই স্বামীর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন নববধূ লাভলী আক্তার (২০)। মাত্র কয়েক ঘণ্টা আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তরুণী হাতের মেহেদি শুকানোর আগেই বিধবা হন। বাসর রাতেই জীবনসঙ্গীর চিরবিদায়—ঘটনাটি গ্রামজুড়ে শোকের ছায়া ফেলেছে।
শুক্রবার বিকেলে লাল শাড়ি পরে, চোখে অশ্রু আর হাতে মেহেদির রঙ নিয়ে শেষবারের মতো স্বামী খালেকুজ্জামান ডিউটের মরদেহের পাশে বসে থাকেন লাভলী। এ সময় তাকে দেখা যায় নির্বাক ও হতবিহ্বল অবস্থায়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলী আক্তারের সঙ্গে একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান ডিউটের বিয়ে সম্পন্ন হয়। দিনভর চলা বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের স্বজনরা আনন্দ-উৎসবে মেতে ছিলেন।
রাত ১২টার দিকে বর বাসরঘরে প্রবেশ করেন। নববধূ লাভলীর কাছ থেকে এক গ্লাস পানি চান তিনি। ঠিক তখনই হঠাৎ চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন খালেকুজ্জামান। নববধূর আতঙ্কিত চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়—তার মৃত্যু হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
নববধূ লাভলীর চাচা ও সাবেক ইউপি সদস্য শাহ আলম জানান, খালেকুজ্জামান ডিউট এর আগে প্রায় ১৮ বছর আগে বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় এবার দ্বিতীয়বার বিয়ে করেন। প্রথম ঘরে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বাসর রাতেই স্ত্রী বিধবা হয়েছেন—এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।”
মৃত খালেকুজ্জামান ডিউট পেশায় একজন প্রধান শিক্ষক ছিলেন। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ