1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক সেমিনার

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ইং ০৭:০১ পিএম.
কুড়িগ্রামে সেনাবাহিনীর দু-দিন ব্যাপী অনুপ্রেরণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক আয়োজনে
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন প্রমুখ।
দু-দিন ব্যাপী অনুপ্রেরণা বিষয়ক সেমিনারে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় এক হাজার ৩শ’ শিক্ষার্থীরা অংশ নেয়।
কুড়িগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেরণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়।
সেমিনারে অংশ নিয়ে জেলার শিক্ষার্থীরা বাংলাদেশে সেনাবাহিনী সম্পর্কে জানতে পারেন। বিনা টাকায় যোগ্যতার ভিত্তিতে কিভাবে সেনাবাহিনীতে প্রবেশ করা যায় তা জানতে পেরে খুশি শিক্ষার্থীরা।
ছবি লোড হচ্ছে......
সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থী জীম, বুলবুলি, ফারুক বলেন, এই সেমিনারে প্রথমবার অংশ গ্রহণ করেছি। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকুরি করার। কিন্তু অনেক কষ্ঠ আর পরিশ্রমের জন্য আমার পরিবার থেকে নিষেধ করে। এরপর থেকে সেই স্বপ্ন দেখা বন্ধ করি। কিন্তু আজকে এই সেমিনার থেকে অনেক কিছু শিখলাম ও জানতে পেরে আমার আগের ধারণা ভুল ছিল।
আমরা জানতাম শুধু সেনাবাহিনী নয়, সরকারি চাকুরি মানে টাকা দিয়ে নিতে হয়। সেমিনারে অংশ নিয়ে জানতে পেরেছি কোন প্রকার টাকা লাগে না। শুধু মেধা, ইচ্ছাশক্তিই যথেষ্ট। এখানে এমন কিছু শিখানো হয়েছে যা আমরা সেনাবাহিনীতে প্রবেশের সময় কাজে লাগবে না।
কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার প্রায় ১৩শ’ শিক্ষার্থীদেরকে দু’দিন ব্যাপী অনুপ্রেরণা বিষয়ক সেমিনারের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। যা পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীতে প্রবেশের ক্ষেত্র পথ প্রশস্ত করে দেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ