1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
ছবি লোড হচ্ছে................
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ ইং ১১:৫৯ এএম.
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের দূরপাল্লার বাসের ধাক্কায় আব্দুস সাত্তার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকার বাসিন্দা এবং কুড়িগ্রাম জজকোর্টের মুহুরি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশার কারণে সামান্য দূরের রাস্তা দেখা যাচ্ছিল না। ঢাকাগামী দূরপাল্লার বাস পিংকি-বাচ্চু ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম জজকোর্ট যাচ্ছিল। একই সময়, আব্দুস সাত্তার মোটরসাইকেল চালিয়ে কুড়িগ্রাম যাচ্ছিলেন। চড়াইখেলা ব্রিজের কাছে দুটি গাড়ী একে অপরকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে এবং মরদেহটি উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ