1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে বিনামূল্যে উচ্চ ফলনশীল ব্রি-১০০ ধানবীজ বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে...............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ইং ০৩:০০ পিএম.
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্প ( ব্রি অঙ্গ ) এর সহযোগীতায় এবং সেন্টার ফর স্যোশাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম ( সিএসডিকে ) এর বাস্তবায়নে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১৩ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার প্রকল্পের আওতায় প্রথম ধাপে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের প্রত্যায়িত ধানবীজ ব্রি-১০০ প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ধানবীজ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর ) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আনন্দ বাজার এলাকার ছিন্নমুকুল বাংলাদেশ, কুড়িগ্রাম এর উলিপুর উপজেলা প্রোগ্রাম অফিসে এক অনুষ্ঠানে এই উচ্চ ফলনশীল জাতের প্রত্যায়িত ধানবীজ প্রদান করা হয়।
উক্ত ধানবীজ প্রদান অনুষ্ঠানে সেন্টার ফর স্যোশাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম ( সিএসডিকে ) এর কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জনাব ফজলে ইলাহী স্বপন এবং কুড়িগ্রাম জেলা সহ কো-অর্ডিনেটর ও দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জনাব আনোয়ার সাঈদ তিতু এছাড়াও দৈনিক কলম পত্রিকার জেলা প্রতিনিধিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্পের উলিপুর উপজেলার বিভিন্ন শিখন কেন্দ্রের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেন্টার ফর স্যোশাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম ( সিএসডিকে ) এর কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন বলেন, সরকার কৃষকদের ধান চাষে উদ্বুদ্ধ করতে উচ্চ ফলনশীল জাতের প্রত্যায়িত ধানবীজ ও সার দেশের সব উপজেলায় বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা নিশ্চিন্তে এই উন্নত জাতের ধানবীজ রোপণ করে দেশকে কৃষিতে সম্বৃদ্ধশীল করতে সহযোগিতা করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ