1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

গ্রেফতার হলো সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই

  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ইং ১২:০১ পিএম.
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৯টায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন মাসুম মন্ডল। তিনি সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. মামুনুর রশীদ।
জানা যায়, গত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারপিট, জখম, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল ওহাব মন্ডল নামের এক শিক্ষক। এতে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হুকুমে হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় এজাহারনামীয় ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮০ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়। এ মামলায় মোয়াজ্জেমকে গ্রেফতার করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. মামুনুর রশীদ জানান, গ্রেফতার মোয়াজ্জেমকে আগামীকাল শনিবার দুপুরের মধ্যে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ