1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

হামলা, ভাংচুর ও লুটপাট মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে...............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ০২ নভেম্বর ২০২৪ ইং ০৪:০০ পিএম.
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুল আউয়াল ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ি গ্রামের কছর আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।
জানা গেছে, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আব্দুল আউয়াল। শুক্রবার গভীর রাতে বাড়িতে অবস্থান করছেন তিনি এমন গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরে গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ি সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম ‍বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ