1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

পূর্বধলায় বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
ছবি লোড হচ্ছে..............
সাগর আহমেদ জজ
নেত্রকোনা প্রতিনিধি:-
নেত্রকোনার পূর্বধলায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর, মালামাল লুটপাট এবং প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোছাঃ রোজিনা আক্তার (৪২) নামে ভুক্তভোগী নারী। তিনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কলংকা গ্রামের সাইদুলের স্ত্রী।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে পূর্বধলা বাজারস্থ পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে তিনি জানান, একই গ্রামের এনামুল (৪০), মোজাম্মেল (৪৫), আইনুল হক (৫০), ইজাজুল (৩০), আরিফুল (২৫), তকদীর (৪০), চম্পা (৪০), ঝুমা (৩৯) ভুক্তভোগীর নিকটাত্মীয়। পারিবারিক বিরোধের জেরে উল্লিখিত লোকদ্বয় পূর্ব থেকেই মারধর ও  প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর শনিবার রোজিনা আক্তারের বসতবাড়িতে হামলা চালিয়ে পূর্বে কেনা ইট, নগদ ২৫০০০/- টাকা, ফ্যান, গ্যাস সিলিন্ডার সেট, ঘরে থাকা চাল, খাট, আসবাবপত্র সহ আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকার মালামাল জোর করে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি যারা হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন তাদের শাস্তির দাবি জানান। এছাড়াও নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তাও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে রোজিনা আক্তারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত এনামুল জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে যা হবার হবে। এটি সামাজিকভাবে মিমাংসা সম্ভব নয়।
অভিযোগের বিষয়ে জানতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ জনাব রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ