1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

ডিসির মতবিনিময় সভায় আসলেন না ইউপি চেয়ারম্যানরা

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
ছবি লোড হচ্ছে..........
মোঃ হাবিবুর রহমান, চিলমারী উপজেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ইং ০৬:০১ পিএম.
কুড়িগ্রামের চিলমারী উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সভায় উপজেলার ৬টি ইউপি চেয়ারম্যানের মধ্যে ৫ জন ইউপি চেয়ারম্যানই আসেননি।
২৯ অক্টোবর, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, একজন ইউপি চেয়ারম্যান, সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নঈম উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
জানা যায়, মতবিনিময় সভায় উপজেলার ৬টি ইউপি চেয়ারম্যানের মধ্যে ৫ জন ইউপি চেয়ারম্যানই আসেননি। একমাত্র রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা এতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত চেয়ারম্যানরা হলেন নয়ারহাট ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, থানাহাট ইউপি চেয়ারম্যান ও থানাহাট ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চিলমারী ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আমিনুল ইসলাম, ও অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা সোহরাব হোসেন।
এ দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময় সভায় অনুপস্থিত চেয়ারম্যানদের নিয়ে সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারী সরকার বলেন, আজকের সভাটি ছিল চিলমারী উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে। অথচ গুরুত্বপূর্ণ এ সভায় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন না। বিষয়টি দুঃখজনক।
এ বিষয়ে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, আগে দুইবার ডিসি স্যারের প্রোগ্রাম পেছানো হয়েছিল। আজকের প্রোগ্রামের বিষয়ে আজ সকালে আমাকে জানানো হয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণে আমি বাইরে ছিলাম তাই আসতে পারিনি।
রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, ডিসি স্যারের মতবিনিময় সভায় যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু রাজনৈতিক পরিবেশ ভালো না থাকায় যেতে সাহস পাইনি।
উপজেলা নির্বাহী অফিসার নঈম উদ্দিন জানান, মতবিনিময় সভার বিষয়ে সকল ইউপি চেয়ারম্যানদের আমন্ত্রণ পত্র দেয়া হয়েছে। তারা কেন আসেননি বিষয়টি আমার জানা নেই। তবে চেয়ারম্যানদের বিষয়ে সব তথ্য দেয়া হয়েছে।
মতবিনিময় সভায় চরাঞ্চল, নদী, কর্মসংস্থান, বাল্যবিবাহ বন্ধসহ নানা সমস্যা, সম্ভাবনা ও উত্তরণ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা চিলমারী’র উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ