1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

সীমান্তে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
ছবি লোড হচ্ছে...........
মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট, জেলা প্রতিবিধি:-
গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করা হয়েছিল, চক্রান্তকারীদের চিহ্নিত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।
মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা বড়খাতা হাইওয়ে থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর গুজব ছড়িয়ে লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সীমান্তে জড়ো করা হয়েছিল। এসব লোকজনের মধ্যে একজনও প্রতিবেশি দেশে প্রবেশ করেনি। যারা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে গুজব রটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। ইত্যিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বাকি দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি জানান, বিজিবির রংপুর রিজিয়নের আওতায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৩ টি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করছে বিজিবি। এর মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম এবং হাতীবান্ধা হাইওয়ে থানা রয়েছে। সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সকল ধর্মালম্বীসহ সবার নিরাপত্তায় কাজ করছে বিজিবি।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  হাসানুজ্জানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ