1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

সাবেক পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় অভিযান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
ছবি লোড হচ্ছে...............
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:-

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের মালিকানাধীন রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়েছে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

২১ আগস্ট বুধবার রাতে শ্যামলী রিং রোড কাছে টিক্কা পাড়ার হাজী চিনু মিয়া লেনের আটতলা ভবনের দোতলা ও তিনতলায় অভিযান চালান শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটির নিয়ন্ত্রণ নেন।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাসাটিতে নানকের উপস্থিতি সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন শিক্ষার্থীরা। তবে, কোনো রকম লুটপাট যেন না হয়, সেজন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে।

এরপর রাত ১১টার দিকে বাসাটির ভেতরে প্রবেশের পর ভেতরে থাকা আলমারি, ট্রাংকসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় শিক্ষার্থীরা। অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, দলীল, ব্যাংকচেক ও বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।

তল্লাশি চালানো শিক্ষার্থীরা বলেন, নানকের বাসা থেকে আগ্নেয়াস্ত্র বা টাকা-পয়সা পাওয়া যায়নি। আমরা অনেক বাড়ির দলিল পেয়েছি, যেগুলো অন্যের নামে। চাকরির ক্ষেত্রে তিনি এবং আওয়ামী লীগের লোকজন যে সুপারিশ করতেন, সেই প্রমাণ আমরা তার বাড়ি থেকে পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা-পয়সা কোথায় থেকে আসত, কোথায় যেত এবং কার কাছে কত টাকা যেত সেই লিস্ট ভেতরে পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ