1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে পৃথক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ১৯ আগষ্ট ২০২৪ ইং ১০:০০ এএম.
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৯ আগস্ট রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় ভূরুঙ্গামারী থানাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সহযোগিতায় ভূরুঙ্গামারী থানাধীন পূর্ব ভোট হাট ১ নং ওয়ার্ড এর খোনাপাড়া সীমান্ত এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি মো: আশরাফুল আলম (২০) কে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার  করে।
এছাড়াও কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৮ আগস্ট ২০২৪ রাতে নাগেশ্বরী পৌরসভাধীন বালাসিপাড়া মৌজাসথ ৭  নম্বর ওয়ার্ড বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ফুলবাড়ী কুটি চন্দ্রখানা এলাকার মাদক কারবারি মো: সাইফুল ইসলাম (৫২), আজওয়াটারি এলকাার শ্রী সত্য চন্দ্র সেন (৩৪)  ও ললালমনিরহাট সদরের কালোমাটি হরিনচরা এলাকার মো: আব্দুর রশিদ (৪০) দেরকে ২৫ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ