1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
ছবি লোড হচ্ছে..............
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ০৮ আগষ্ট ২০২৪ ইং ১২:০১ পিএম.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহিদদের স্মরণে এবং সম্প্রীতির বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে কুড়িগ্রামে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে জেলার বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।
শিক্ষার্থীরা শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে সমবেত কণ্ঠে তারা জাতীয় সংগীত গান। এরপর প্রত্যেকেই মোমবাতি প্রজ্বলন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আহত ও নির্যাতিত শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের প্রধান সমন্বয়ক অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছিলাম তা পরবর্তীতে স্বৈরাচার পতন আন্দোলনে রূপ নেয়। আমরা আজ সমবেতভাবে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিজ্ঞা নিলাম, আমাদের এই বিজয় উল্লাসের সুযোগ নিয়ে যেন কোনো সম্প্রদায়ের প্রতি আঘাত আনতে না পারে মৌলবাদী গোষ্ঠী। সে বিষয়ে আমরা সজাগ থাকবো।’
আন্দোলনের আরেক সমন্বয়ক রেদওয়ান পর্ব বলেন, ‘আমাদের আন্দোলনে যেসব সহযোদ্ধারা নিহত হয়েছেন, আমরা আজ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। আজ প্রতিজ্ঞা করছি, আমরা সম্প্রীতির বাংলাদেশকে কোনো কুচক্রী মহলের কাছে কলুষিত হতে দেবো না।’
মোমবাতি  প্রজ্বলনে অংশ নেওয়া ব্যবসায়ী রফিকুল হক বলেন, ‘ছাত্ররা গত ৫ আগস্ট স্বৈরাচার পতন করে বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা সাধারণ জনতা ছাত্রদের এ আন্দোলনকে শুরু থেকে সমর্থন করেছি। আজ সমবেতভাবে এ কর্মসূচিতে অংশ নিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ