1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে ভুয়া ক্যাপ্টেনসহ অবসরপ্রাপ্ত সার্জেন্ট আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে................
ছবি:- ভুয়া ক্যাপ্টেন আশিকুর ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট জামাল
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ইং ০৭:০১ পিএম.
কুড়িগ্রামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ভুয়া ক্যাপ্টেন পরিচয় দানকারী ও ভারতীয় গরু চোরাকারবারি চক্রের অন্যতম হোতা মো. আশিকুর রহমান (৩৮) এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জামাল হোসেন (৫৪) আটক করা হয়েছে।
গত ২১ জুলাই রাতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে জেলা শহরের খলিলগঞ্জ এলাকার জামান কিচেন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে ২২ জুলাই আটক প্রতারকদের কুড়িগ্রাম সদর থানায় আইনি ব্যবস্থা নেয়ার জন্য হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ভুয়া ক্যাপ্টেন মো. আশিকুর রহমান যশোর জেলার শার্শা থানার লক্ষণপুর এলাকার ওসমান গনির ছেলে। আর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. জামাল হোসেন যশোর জেলার চৌগাছা উপজেলার হাকিমপুর চন্দ্রাপাড়া গ্রামের কাজী লোকমান হোসেনের ছেলে।
আটককৃতদের একজন আশিকুর রহমান গত ৬ জুলাই ও জামাল হোসেন ১৪ জুলাই কুড়িগ্রামে এসে জামান কিচেন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে অবস্থান করে। পরে তারা কুড়িগ্রাম সীমান্তে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভূরুঙ্গামারী সীমান্ত এলাকার স্থানীয় চোরাকারবারিদের সঙ্গে যোগাযোগ করে গরু ও মাদক চোরাচালানের পরিকল্পনা গ্রহণ করে। অভিযানের সময় আটকদের কক্ষ থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ ও বিজিবি।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে প্রতারক চক্রের দুজনকে আটক করা হয়েছে। তারা সীমান্ত পথে গরু চোরাচালানের পরিকল্পনা করেছিল। তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, আটককৃতদের নামে প্রতারণার মামলা দিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ