1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে পরীক্ষার হলে ২ এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ

  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে------
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ ইং ০২:৫৯ পিএম.
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুই পরীক্ষার্থী।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজ কেন্দ্রে ৭ নম্বর ও ১৫ নম্বর কক্ষে আইসিটি বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
অসুস্থ পরীক্ষার্থীরা হলেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের সুমি আক্তার ও নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী শিরিনা আক্তার।
জানা গেছে, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর কেন্দ্রের ১৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী সুমি আক্তার এবং ৭ নম্বর কক্ষের পরীক্ষার্থী শিরিনা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ চিকিৎসক নিয়ে এসে পরীক্ষা কক্ষেই শিরিনা আক্তারের শরীরে স্যালাইন পুশ করার ব্যবস্থা করা হয়। এতে কিছুটা সুস্থতা অনুভব করলে সকাল সাড়ে ১১টার দিকে আবারো পরীক্ষার খাতায় লেখা শুরু করেন শিরিনা।
অন্যদিকে সুমি আক্তার বেশি অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর দুপুর ১২টা ২৫ মিনিটে পরীক্ষা কক্ষে ফিরে আসেন সুমি আক্তার।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বায়েজিদ হাসান বলেন, পরীক্ষার নিয়ে দুঃচিন্তা এবং ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে দুই পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা দেওয়ার পরে সুস্থ হয়ে আবারও পরীক্ষা কেন্দ্রে ফিরে গেছে।
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব আসাদুজ্জামান সরকার বলেন, দুজন পরীক্ষার্থী অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পর তারা সুস্থ হয়ে আবারও পরীক্ষায় অংশ নিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ