1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে ১০ম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে.........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ০৩ জুলাই ২০২৪ ইং ০৪:০১ পিএম.
কুড়িগ্রামের উলিপুরে ১০ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুলাল মিয়া (২৪) নামে এক বখাটে যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।
অভিযুক্ত দুলাল মিয়া উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ ফকিরপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নতুন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ওইদিন বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চৌমনী বাজার এলাকায় ওই ছাত্রীকে আটক করে শ্লীলতাহানির চেষ্টা করে দুলাল মিয়া। একপর্যায়ে ওই ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং দুলালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমানকে অবগত করলে ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটে যুবক দুলালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সততা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত যুবককে রাতেই কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ