1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২

  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২৯ জুন ২০২৪ ইং ০৬:৫৯ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিকসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৯ জুন) আনুমানিক দুপুর ৩টা ৩০মিনিটে লালমনিরহাট ১৫ বিজিবির অধিন গংগাহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিকসহ আটক দুইজনকে ফুলবাড়ী থানায় সোর্পদ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গংগারহাট ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে বিদ্যাবাগিস সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৮ এর সাব পিলার নং ৮ এসের পাশ থেকে ভারতীয় নাগরিক বাবুল মিয়া ও বাংলাদেশি নাগরিক আনোয়ার হোসেনকে আটক করে গংগারহাট ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। শনিবার দুপুরে ভারতীয় নাগরিকসহ আটক দুইজনকে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।
আটক ভারতীয় নাগরিক হলেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা এলাকার জব্বার আলীর ছেলে বাবুল মিয়া ও আটক বাংলাদেশি আনোয়ার হোসেন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় ক্যাটকেটু মিয়ার ছেলে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকসহ দু’জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ