1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামের নালায় মিললো এক অজ্ঞাত মানুষের মরদেহ

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে........
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ইং ০৩:০০ পিএম.
কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের আমিন বাজারের যোগাযোগ মোড় এলাকায় নালার (ক্যানেল) পানিতে ভেসে থাকা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে নাগদাহ নালায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, নালার পানিতে ভেসে থাকা মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিহত ওই ব্যক্তির পরিচয় কেউ জানেন না বলে জানান তারা।
বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লিটন মিয়া জানান, খবর পেয়েই সরেজমিনে ঘটনাস্থলেই যাই। কিন্তু মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে হত্যা করে এখানে লাশ ফেলে রাখা হয়েছিলো। নিহত ব্যক্তির পরিচয়সহ তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ