1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

তিস্তায় নৌকাডুবির ৭ দিন পর নারীর লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বুধবার, ২৬ জুন ২০২৪ ইং ০৩:৫৯ পিএম.
কুড়িগ্রামের তিস্তা নদীতে নৌকাডু‌বির ৭ দিন পর নিখোঁজ ৫ জনের মধ্যে রুপালী নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও নিখোঁজ ৩ শিশুসহ ৪ জনের মরদেহের সন্ধান মেলেনি।
মঙ্গলবার (২৫ জুন) বিকেলে বজরা ইউনিযনের চর বজরা দক্ষিণ শাহাবুদ্দিনের ঘাটের পশ্চিম তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে। পরে তারা সেটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় আরও ৪ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।
১৯ জুন সন্ধ্যা ৭টায় উলিপুর উপ‌জেলার বজরা ইউনিয়‌নের সাদুয়া দামারহাট এলাকায় ২৫ যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবে যায়। নৌকাটি দাওয়াত খাওয়ার জন্য পুরাতন বজরা ঘাট থেকে গাইবান্দার সুন্দরগঞ্জ উপ‌জেলার বেলকায় যাচ্ছি‌ল। তিস্তার তীব্র স্রোতের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে।
এ সময় তীরবর্তী মানুষজনের সহায়তায় ১৮ জন সাতরে তীরে উঠলেও নিখোঁজ হয় ৭ যাত্রী। এছাড়া নৌকাডুবির কিছু সময় পর ওই দিনই ঘটনাস্থলের কাছেই এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার ৪ দিন পর কুলসুম নামের আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বাকি নিখোঁজরা হলেন- আনিছুর রহমান (৩৫) ও মেয়ে আইরিন (১০)। এছাড়া ইরামনি (১০) ও শামিম (৮)।
নিখোঁজ রুপালী বেগমের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ