1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে আম চুরি থানায় এজাহার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে...........
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহলামারী গ্রামে চুরি করে আম পেড়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই জমিতে থাকা দুইটি গাছ আম গাছ থেকে আম পেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় (২৩-০৬-২০২৪) ইং তারিখ রবিবার ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
থানায় লিখিত এজাহারে  আসামি করা হয় চার জনকে, আসামিরা হলেন চাঁদপুর, কংসরা গ্রামের মৃত মুঞ্জুর আলী স্ত্রী ১। মোসাঃ নোবাহার বেগম (৫০) মুঞ্জুর আলীর ২। জহুরুল হক (৩৫) ৩। মোঃ হিমেল আলী (৩০) ও মামুন আলীর ছেলে, মোঃ হাসান আলী (১৯) এজাহার ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার চককীত্তি ইউনিয়নের চাঁদপুর গ্রামের নোবাহারের সঙ্গে একই গ্রামের সাইফুল ইসলাম ও মাইনুল ইসলামের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রবিবার নোবাহারের নেতৃত্বে, মোঃ জহুরুল হক, মোঃ হিমেল আলী ও মোঃ হাসান আলী
সহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল ইসলামের দুইটি আমগাছ থেকে ১০/১৫ মণ আম পেড়ে নেয়।
বাগান মালিক সাইফুল ইসলাম মাষ্টার বলেন, আমি আমার, ভোগদখলিয় আম বাগানে, রবিবার সকাল ছয়টার দিকে, চুরি করে আম পেড়ে নেয়া হচ্ছে, বলে মোবাইল ফোনে জানান, আম বাগানের পাহারাদার, মোঃ নেফাউর রহমান, আমি খবর পেয়ে, ৬/৭ নং ওয়ার্ড মেম্বার ০৭ নং ওয়ার্ড  সাবেক মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আম বাগানে গিয়ে, দেখি আমার আম বাগানের ১০/১৫ মণ অপরিপক্ক ফজলী আম পেড়ে নিয়েছে, নোবাহারসহ তার সঙ্গের লোকজন, এসময় ওয়ার্ড সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আম পাড়া বন্ধ করে, গ্রাম পুলিশ আপনের হেফাজতে আম ও একটি ব্যাটারি চালিত ভ্যান চককীত্তি ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। পরে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছি।
ওয়ার্ড সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গরা বলেন, এর আগে, আমরা অনেক বার এ বিষয়টি নিয়ে নিরসনে বসেছি নোবাহার তার কোন কাগজ পত্র দেখাতে পারেননি।
অভিযুক্ত নোবাহার বলেন, এ জমি আমাদের। আমরা এ জমির মালিক। আমরা আমাদের বাগানের আম পেড়ে নিচ্ছি এখানে কারো কিছু বলার নাই, আপনার কাছে কোর্টের নির্দেশনা আছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি তার কোন সদুত্তর দিতে পারেননি।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন  বলেন, এ ঘটনায় লিখিত এজাহার নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ