1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে ৭৭ কেজি গাঁজাসহ ১ টি প্রাইভেট কার আটক

  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ২২ জুন ২০২৪ ইং ০৮:০০ এএম.
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২১ জুন ২০২৪ রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা হতে প্রাইভেট কারে নিষিদ্ধ ঘোষিত মাদক দ্রব্য ঢাকায় পরিবহনের উদ্দেশ্য রওনা করেছে। পরবর্তীতে উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী পৌরসভাধীন কলেজ মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গাড়ি চেকিং করতে থাকে উক্ত টিম। টিমের নেতৃত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল জনাব মোঃ মাসুদ রানা ও অফিসার ইনচার্জ  জনাব রুপ কুমার সরকার। গাড়ি চেকিং এর এক পর্যায়ে প্রাইভেট কারটি ঘটনাস্থানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তিতে নাগেশ্বরী থানা পুলিশ প্রাইভেট কারটি আটক করে এবং কারটি চেকিং করে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে। উক্ত মাদক কারবারিকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্ঠা অব্যাহত আছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ ১ টি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ