1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে চোরাইগরু ও পাম্পসহ ৩ চোর গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.....
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
রোববার, ০৯ জুন ২০২৪ ইং ০৯:৫৯ পিএম.
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চোরাইকৃত গরু ও সেচ পাম্প উদ্ধারসহ পূর্বের ৭/৮ টি মাদক ও চুরি মামলার আসামী আন্ত:জেলা চোরচক্রের ০৩ চোরকে গ্রেফতার করেছে।
 ভূরুঙ্গামারী খাটামারী জয়মনিরহাট এলাকার ভিকটিম মো: খায়রুল ইসলাম এর বসতবাড়ি হতে  গত ৮ জুন ২০২৪  রাতে একটি লাল রঙের গরুর বাছুর ও আরেক ভিকটিম মিজানুর রহমান এর বসতবাড়ি হতে গত ৭ জুন ২০২৪ রাতে একটি সেচ পাম্প চুরি হয়।
পরবর্তিতে ভূরুঙ্গামারী থানায় ভিকটিমদ্বয়ের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে আজ ৯ জুন ২০২৪ সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় চোর চক্রের মূলহোতা মো ফরিদুল হক, মোঃ রুবেল হোসেন ও মোঃ জুয়েল মিয়া দেরকে চোরাই গরুর বাছুর ও সেচ পাম্প উদ্ধারসহ গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আন্ত:জেলা চোরচক্রের ০৩ সদস্য মধ্যে ফরিদুলের বিরুদ্ধে কুড়িগ্রাম, রংপুর ও জামালপুর জেলায় ৭ টি মাদক ও চুরি মামলা রয়েছে এবং রুবেলের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় ৮ টি মাদক ও চুরি মামলা রয়েছে, এছাড়াও জুয়েল এর বিরুদ্ধে কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৭ টি মাদক ও চুরি মামলা রয়েছে। উক্ত চুরির ঘটনায় ভূরুঙ্গামারী থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ