1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

হাতীবান্ধায় বিএসএফ এর গুলিতে আহত ১ বাংলাদেশী

  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.....
মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:-
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আলতাব হোসেন (৫৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।
শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার সিঙ্গিমারী সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আলতাব ওই এলাকার বাচ্চু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার সিঙ্গিমারী সীমান্তে ৮৯৩ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে মাঠে কাজ করছিলেন কৃষক আলতাব হোসেন। এ সময় ভারতীয় নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তার বুকে গুলিবিদ্ধ হয়ে কৃষক আলতাব হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়। তবে এ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ এর তিস্তা ২ ব্যাটালিয়নের অধিনায়কের ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের সদস্য সামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত আলতাব হোসেনের বুকে গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, খুব কাছ থেকে বিএসএফ গুলি করেছে। বিজিবি এ নিয়ে বিএসএফর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ