1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

ক্ষতিপূরণের সাড়ে ৫ কোটি টাকার চেক বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪
ছবি লোড হচ্ছে.......
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ইং ০৭:০০ পিএম.
কুড়িগ্রামে সরকারি উন্নয়নকাজে ব্যবহারের জন্য ব্যক্তি মালিকানায় ভোগদখলকৃত ৮৬টি পরিবারের ভূমি অধিগ্রহন বাবদ ৫ কোটি ৩৮ লাখ ১২ হাজার ১৭০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব নীলু, হুমায়ুন কবির সূর্য, একরামুল হক সম্রাট প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায় জানান, নাগেশ্বরীতে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য একজনের শূণ্য দশমিক ০৫৬১ একর জমির ক্ষতিপূরণের জন্য ৪ লাখ ১৪ হাজার ৩১০টাকা, ভূরুঙ্গামারীতে কাস্টমস ভবণ নির্মাণের জন্য একজনের শূন্য দশমিক ০৫০০ একর জমির ক্ষতিপূরণের জন্য ৩ লাখ ২৪ হাজার ৬২৭টাকা, উলিপুরে অনন্তপুর ও কুড়িগ্রামের সারেডোবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য ৯ জনের শূন্য দশমিক ৭৯৫ একর জমির ঘরবাড়ির ক্ষতিপূরণের জন্য ১ কোট ১৮ লাখ ৮৮ হাজার ৫২০ টাকা, দাসেরহাট থেকে সোনাহাট স্থলবন্দরের বাইপাস রাস্তা নির্মাণের জন্য ১০ জনের শূন্য দশমিক ৯৭৩ একর জমি ও ঘরবাড়ির ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ২৭ লাখ ৮২ হাজার ৭৭১ টাকা এবং চিলমারীতে নদীবন্দর নির্মাণের জন্য ১৫ জনের শূন্য দশমিক ৩২১৭ একর জমি ও ঘরবাড়ির ক্ষতিপূরণ বাবদ ৯৮ লাখ ৪৫ হাজার ২৯৩টাকার চেক জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হলো।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, সরকারি উন্নয়ন কাজে চিলমারীতে নদীবন্দর কাজ সম্প্রসারণ, সদর উপজেলার সারডোব ও উলিপুরের অনন্তপুরের শ্যামপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, পলাশবাড়ী ও মাধবরামে বাইপাস সড়ক নির্মাণ, নাগেশ্বরীতে ডাম্পিং স্টেশন নির্মাণ এবং ভূরুঙ্গামারীতে কাস্টমস ভবন নির্মার্ণের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ৮৬ জনকে ৫ কোটি ৩৮ লাখ ১২ হাজার ১৭০ টাকার চেক বিতরণ করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ