1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কুড়িগ্রামে ৫ বিদ্যালয়ে ল্যাপটপ ও ৭০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ জলাতঙ্কের টিকা সরবরাহ বন্ধ কুড়িগ্রাম হাসপাতালে, বিপাকে ভূক্তভোগিরা বরিশাল সদর-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কুড়িগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায়, দফায় দফায় সেনাবাহিনীর মহড়া কুড়িগ্রাম-৩ আসনে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ আওয়ামী ও সংখ্যালঘু ভোট, পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ

গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে পুড়েছে চারটি বসত ঘর জনপ্রতিনিধি ও উপজেলা প্রসাশনের পরিদর্শন।

  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪
ছবি লোড হচ্ছে.............

গোলাম রব্বানী , গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি:-

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকাছ মিয়ার বাড়ির চারটি বসত ঘর আগুনে পুড়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার ২৫ মে রাত আনুমানিক ১০:০০ টায়। অগ্নিকাণ্ডের পরপরই পাশ্ববর্তী জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম অগ্নিকাণ্ড নিবারন করার জন্য আসলে ততক্ষণে বাড়িটি ৮০% পুড়ে সাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে গোয়াইনঘাট উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম স্বপন উপস্থিত হন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০,০০০/-টাকা করে প্রধান করেন।এবং উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম ও গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

অগ্নিকাণ্ডের আহত মনতাজ উদ্দিন (৪৫) ঘটনাস্থলে জ্ঞান হারালে দ্রুত তাকে চিকিৎসার জন্য গোয়াইনঘাটে হাসপাতালে নিয়ে আসা হয়।এবং চিকিৎসাধীন অবস্তায় রয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম ক্ষয়ক্ষতি নিরূপণ করছে এবং অগ্নিকান্ডের বিষয়টি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত।

অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

গোয়াইনঘাট উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় প্রত্যেক বছর উপজেলা বাসির অনেক ক্ষতির সম্মুখিন হচ্ছে। অগ্নিসংযোগের সাথে-সাথে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে শেষ সময়ে এসে ফায়ার সার্ভিস টিম মানুষের জানমালের হেফাজত করতে পারেনা।তাই উপজেলা বাসির দির্ঘ দিনের দাবী,যত তাড়াতাড়ি সম্ভব ফায়ার স্টেশন চালো করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ