1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

জীবন উৎসর্গকারী সহকর্মীদের প্রতি কুড়িগ্রাম জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

  • প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কর্তব্যের তরে, করে গেলে যাঁরা আত্মবলিদান-
প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান”
সর্বাগ্রে বাংলাদেশ, দেশমাতৃকার তরে অকাতরে নির্ভয়ে জীবন বাজি রেখে নির্মোহভাবে অসীম সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের নির্ভীক অকুতোভয় প্রতিটি সদস্য।  সেই অব্যাহত গতিধারায়  কুড়িগ্রাম জেলার ৩৩ জন বীর সদস্য  দেশমাতৃকার অম্লান বদনে জীবন উৎসর্গ করেছেন।
Image loading...
অদ্য ০৯ মার্চ ২০২৪ পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষ্যে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের পুলিশ মেমোরিয়াল স্মৃতি ফলকে গার্ড অব অনার প্রদান করেন কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল। এরপর জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সাজ্জাদ হোসেন সহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী  কুড়িগ্রাম জেলার ৩৩ জন বীর সদস্যের পরিবারের সদস্যবৃন্দ।
Image loading...
শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দোয়া শেষে কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাঠে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় দেশের তরে দশের তরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের সদস্যবৃন্দের অনেকেই তাদের সন্তান/বাবা/স্বামী/ভাই দের কর্মক্ষেত্রে বিভিন্ন বীরত্বগাথার স্মৃতিচারণ করেন।শহীদ কনস্টেবল সাজেদুরের বাবা বলেন, শুধু বেতন ভাতার জন্য আমার ছেলে পুলিশের চাকরী করেনি, আমাদের ছেলেরা দেশের জন্য, দেশের মানুষের জন্য সেবার ব্রতে চাকরী করে জীবন উৎসর্গ করেছে।
Image loading....
স্মৃতিচারণ শেষে  কুড়িগ্রাম জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষে কর্তব্যরত অবস্থায় জীবনদান কারী বীর পুলিশ সদস্যদের  পরিবারের হাতে হৃদয়ের গহীন থেকে সামান্য উপহার ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
দেশের তরে দশের তরে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ