1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

দ্রুত সময়ের মধ্যেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে রেল যাবে পটুয়াখালীর পায়রা বন্দরে

  • প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading....

দৈনিক কলম অনলাইনডেস্ক:

মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় জনাব মো. জিল্লুল হাকিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের প্রতিটি জেলায় রেল সংযোগ ও রেল পৌঁছে দেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দরে রেল পৌঁছে দেওয়া হবে। যার লক্ষ্যে রেলের কোচ ও ইঞ্জিন আমদানি করা হয়েছে। আরও কিছু আমদানি হবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ট্রেনযোগে রাজবাড়ী স্টেশনে এসে পরিদর্শন শেষে একথা বলেন রেলপথমন্ত্রী।

মন্ত্রী বলেন, রাজবাড়ীতে ১০৫ একর জায়গা নিয়ে একটি কারখানা করা হবে, যা সৈয়দপুর কারখানার চেয়েও বড়। এখানে সকল প্রকার মেরামত ও বগি তৈরির কারখানাও করা হবে।

রাজবাড়ীর রেলস্টেশন পরিদর্শন শেষে সার্কিট হাউজে জেলা পুলিশের একটি চৌকস দল রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল চারটায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহরের আজাদী ময়দানে বইমেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন মন্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ