1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কু‌ড়িগ্রা‌মে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে স্বামী উধাও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জোরদার কুড়িগ্রামের ফুলবাড়ীতে টিসিবি পণ্য না পেয়ে খালি হাতে ফিরলেন আড়াই হাজার কার্ডধারী কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার

কুড়িগ্রামে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৯

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading....
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৯জন আহত হয়েছেন। এর মধ্যে শিশু, নারী ও বৃদ্ধসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় বাস চালক পলাতক আছেন বলে জানিয়েছেন পুলিশ।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি দুপুরে কুড়িগ্রাম-ভ‚রুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে ভুরুঙ্গামারীগামী একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে ভুররুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জন আহত হলে তাদেরকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এদের মধ্যে একজন শিশু, নারী, বৃদ্ধসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আ.ন.ম জাহিদুর রশিদ পলাশ জানান, দুর্ঘটনায় আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থার আশঙ্কা হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ