1. lakituli@gmail.com : admin : Engr. Md. Lakitul Islam
  2. lakitul.umec@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কুড়িগ্রামে ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত এস.এস.সি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী জমি লিখে না দেওয়ায় কুড়িগ্রামে বাবাকে মেরে ঘরে আটকে রাখলেন দুই ছেলে কুড়িগ্রামে শিশু হত্যা তদন্তে নেই অগ্রগতি, সংবাদ সংগ্রহে বাধার মুখে ৩ সাংবাদিক কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রৌমারীতে মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের রাজারহাটে স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ, আটক ২ কুড়িগ্রামে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি আটক, ইয়াবা উদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় হত্যা, অভিযুক্ত স্বামী কুড়িগ্রামে গ্রেফতার কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

কুড়িগ্রামে তালাকের পরদিন বাথরুমে তরুণীর লাশ

  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
Image loading...
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা আশ্রয়ণ প্রকল্পের শৌচাগার থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ওই আশ্রয়ণ প্রকল্পের ২৭ নম্বর ঘরের শৌচাগার থেকে লাশটি উদ্ধার করেন নিহতের স্বজনরা।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান ও পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তরুণীর নাম সুমি আক্তার (১৭)। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ নওয়াবস গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। চার মাস আগে জেলা শহরের হাসপাতালপাড়া গ্রামের সাগর নামে এক যুবকের সঙ্গে বি‌য়ে হয় তার। গতকাল (সোমবার) তাদের বিয়ে বিচ্ছেদ হয়। পরিবারের ধারণা, বিচ্ছেদের কষ্ট থেকে ‘আত্মহত‌্যা’ ক‌রে থাক‌তে পারেন সু‌মি।
নিহতের নানি খড়কি বেগম জানান, গত চার মাস আগে বিয়ে হয় সু‌মির। সংসারে বনিবনা না হওয়ায় সোমবার বিকালে তার বিবাহ বিচ্ছেদ হয়। ওই দিনই আশ্রয়ণ প্রকল্পে নানা বাড়িতে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঘ‌রে সংযুক্ত শৌচাগারে প্রবেশ করেন। মাগরিবের নামাজ শেষে নানি সু‌মি‌কে ডাকলে তিনি কোনও সাড়া দেননি। কয়েকবার ডাকাডাকি শেষে দরজা ধাক্কা দি‌য়ে খুলে সু‌মির ঝুলন্ত লাশ দেখ‌তে পান।
নানা মজাহার ও নানি খড়‌কি বেগম বলেন, ‘তালাকের কষ্ট থেকে সু‌মি গলায় ফাঁস দি‌য়ে থাক‌তে পা‌রে। এ নি‌য়ে কারও প্রতি আমা‌দের কোনও অভিযোগ নেই। ওর বাবা মা ঢাকায় আছে। তা‌দের খবর দেওয়া হ‌য়ে‌ছে।’
ওসি মাসুদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ